সূত্র ও নীতিমালা
এই ব্লগের প্রতিটি লেখা কীভাবে তৈরি হয়, কোন সূত্র নিই, আর ভুল হলে কী করি, তা এখানে খোলাখুলি লিখে রাখলাম।
১. আমরা নিজেরা ফতোয়া দিই না
আমি আলেম বা মুফতি নই। ফতোয়া ও মাসআলার লেখাগুলো নির্ভরযোগ্য মুফতি ও প্রতিষ্ঠানের প্রকাশিত ফতোয়া থেকে সংকলিত, নিজের ভাষায় সহজ করে লেখা। প্রতিটির সাথে মূল সূত্রের লিংক বা রেফারেন্স থাকে।
২. সূত্র উল্লেখের নিয়ম
- কুরআন: সূরার নাম ও আয়াত নম্বর, আরবি পাঠ, এবং কোন অনুবাদ থেকে নেওয়া তা উল্লেখ।
- হাদিস: গ্রন্থের নাম, হাদিস নম্বর ও মান (সহিহ, হাসান বা যঈফ)। জাল হাদিস কখনো নয়।
- ফতোয়া: মুফতি বা প্রতিষ্ঠানের নাম, ফতোয়া নম্বর বা লিংক, এবং তারিখ।
- প্রতিটি লেখার শেষে “তথ্যসূত্র” তালিকা, কমপক্ষে দুটি সূত্র।
৩. মাজহাব ও মতভেদ
বাংলাদেশের অধিকাংশ মুসলিম হানাফি মাজহাব অনুসরণ করেন, তাই সাধারণত হানাফি মত প্রধানভাবে তুলে ধরি। যেখানে অন্য মাজহাবের ভিন্ন মত আছে, সেখানে সম্মানের সাথে সংক্ষেপে উল্লেখ করি। কোনো ব্যক্তি, আলেম বা দলকে আক্রমণ করা হয় না।
৪. স্বাস্থ্যবিষয়ক লেখা
স্বাস্থ্যের লেখা সাধারণ তথ্যের জন্য, চিকিৎসা পরামর্শ নয়। সূত্র হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বীকৃত গবেষণা ব্যবহার করি। অসুস্থতায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
৫. বাংলাদেশ ও সমসাময়িক
এই বিভাগে তথ্যনির্ভর ও দলনিরপেক্ষ থাকার চেষ্টা করি, খবরের মূল সূত্রের লিংকসহ।
৬. প্রযুক্তির সাহায্য
লেখার খসড়া ও সূত্র খুঁজতে কখনো AI টুলের সাহায্য নিই। তবে প্রতিটি আয়াত, হাদিস নম্বর ও ফতোয়ার রেফারেন্স প্রকাশের আগে মূল সূত্রে মিলিয়ে দেখি।
৭. ভুল সংশোধন
মানুষ হিসেবে ভুল হতে পারে। কোনো ভুল চোখে পড়লে প্রশ্ন করুন পেজ বা contact@iamsaiful.com-এ জানান। যাচাই করে সংশোধন করব এবং লেখার নিচে “সংশোধনী: তারিখ ও কী বদলালো” লিখে রাখব।
৮. বিজ্ঞাপন নেই
এই ব্লগে কোনো বিজ্ঞাপন, স্পন্সরড লেখা বা অ্যাফিলিয়েট লিংক নেই।
